ঢাকাSaturday , 18 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে ৮দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে বন্ধু যুব সংঘ চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 February 2023, 21:07

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি ৮দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রæয়ারি) ডি বি ইউনাইটেড হাইস্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন’র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপািত নিলীপ কুমার মল্লিক প্রমুখ। স্বর্গীয় পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইটাগাছা ক্রিকেট একাদশকে ৭-উইকেটে হারিয়ে দহাকুলা বন্ধু যুব সংঘ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে দহাকুলা বন্ধু যুব সংঘের খেলোয়ার রমজান এবং সেরা টিম ম্যানেজার নির্বাচিত হয়েছে দহাখুলা বন্ধু যুব সংঘের পরিচালক মাসুদ রানা। এসময় ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *