ঢাকাSaturday , 18 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 February 2023, 20:55

প্রেস বিজ্ঞপ্তি : লাবসা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় এড. আব্দুর রহমান কলেজ ক্যাম্পারে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন কমরেড নির্মল সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অজিত কুমার রাজবংশী। উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা মকবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা কর্মীসভায় গ্যাস বিদ্যুৎ, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদা বিহীন পেনশন স্কীম ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রæত বিচার এবং বিএনপি জামায়াতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ৪ মার্চ ২০২৩ শনিবার দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা সফল করার লক্ষে কর্মীসভায় লাবসা ইউনিয়নের প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, অর্থ কমিটি গঠনসহ হাটসভা ও পথসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *