ঢাকাSaturday , 18 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 February 2023, 20:45

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রæয়ারি (শনিবার) শ্যামনগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মিলনায়তনে শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম, এম, শাহাজাদা ও আব্দুস সালাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা বলেন- শিক্ষকরাই পারেন ছোট কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে আলোর বীজ রোপণ করে জ্ঞাণের আলো বের করতে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে প্রশংসায় ভূমিকা রাখা সম্ভব, শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে সাংগঠনিক কাঠামোতে শ্যামনগরে প্রাথমিক শিক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা সিরাজুল ইসলাম হেলাল, প্রধান শিক্ষক সমিতির আহবায়ক মিজানুর রহমান লাভলু, বাংলাদেশ সরঃ প্রাঃ বিঃ শিক্ষক সমিতির শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি পরিমল কুমার কর্মকার, প্রধানশিক্ষক গণেশ চন্দ্র সাহা, প্রধানশিক্ষক এ টি এম আশরাফুল হুদা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা নেতা মঈনুল ইসলাম, খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান, শরীফা আক্তার, সহ-সভাপতিবৃন্দসহ কমিটির বিভিন্ন পদের সদস্যবৃন্দ। নব ঘোষিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করা হয়। অভিষেক অনুষ্ঠানে সংগঠনটি গতিশীল আনয়ন করতে সকলের পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *