ঢাকাFriday , 17 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 February 2023, 21:35

নিজস্ব প্রতিনিধি : স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) সকালে ডিবি ইউনিাইটেড হাইস্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহŸায়ক ও ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য মিনহাজ মোরশেদ প্রমুখ।
স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনি খেলায় অংশ নেয় দহাখুলা বন্ধু যুব সংঘ বনাম সরদার হার্ডওয়ার ক্রিকেট একাদশ। খেলায় অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে ফিরোজ মুনজিতপুর ক্রিকেট একাদশ, আমিনুর-ইসরাফিল ক্রিকেট একাদশ, ইটাগাছা পুলিশ ফাঁড়ি ক্রিকেট একাদশ, সুলতানপুর টাইগার্স ক্রিকেট একাদশ, শাহিন বাহাদুরপুর ক্রিকেট একাদশ ও কাটিয়া ক্রিকেট একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *