ঢাকাWednesday , 15 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার ‘বীর নিবাস’ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2023, 21:20

স্টাফ রিপোর্টার : ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ প্রধান অতিথি হিসেবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অতিথি হিসেবে সদর উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল ও বীর নিবাসের চাবি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী ফাতেমা তুজ-জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ। সংশ্লিষ্ট অফিস থেকে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি ঘর, তালা উপজেলায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর উপজেলায় ৩২টি ঘর থাকলেও প্রস্তুত না হওয়ায় এই দুই উপজেলায় কোন ঘর উদ্বোধন করা হচ্ছে না। সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ১১৬টি ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। সারা দেশে ১৭ হাজারের মধ্যে ৫ হাজার বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *