ঢাকাWednesday , 15 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2023, 21:05

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৫ ফেব্রæয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আইনশৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায় প্রমুখ। সভায় কয়রার সার্বিক আইনশৃংখলা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। মাসিক সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ কমটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামী ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মহান ভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *