ঢাকাWednesday , 15 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনৈতিক কাজে লিপ্ত থাকায় বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2023, 20:56

নিজস্ব প্রতিনিধি : অফিস চলাকালীন সময় অনৈতিক কাজে লিপ্ত থাকায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ভূমি সহকারি কর্মকর্তা নন্দলাল সরকার সাময়িক বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) জেলা প্রশাসক হুমায়ুন কবির স্বাক্ষরিতপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশ সূত্রে জানা যায়, নন্দলাল সরকার বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন সময়ে অফিস কক্ষে জনৈক এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় একটি ভিডিও চিত্র সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যেটা সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী।

যেহেতু সরকারি কর্মচারী হয়ে এহেন কার্যক্রম অসদাচরণ ও অর্পিত দায়িত্ব চরম অবহেলার সমান। সেহেতু নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত: নন্দলাল সরকারের অনিয়ম, দুর্নীতি নিয়ে ধারাবাহিক আকারে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের পরিচ্ছন্ন কর্মীর সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়েন। সর্বশেষ বসন্তপূর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরত অবস্থায় জনৈক এক মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অফিস কক্ষের ভেতরে অনৈতিক কার্যকলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবীর বিষয়টি জানতে পেরে নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *