ঢাকাSaturday , 11 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 February 2023, 23:11

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনের খুলনা রেঞ্জের অধীনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ ২টি নৌকা উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারিরা গহিন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়–লিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মজিবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *