ঢাকাSaturday , 11 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নওয়াপাড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত


February 11, 2023 11:08 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউপিতে সারাদেশে বিএনপির নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর আয়োজনে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, ইউপি সদস্য যথাক্রমে ২নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী ছোটো, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শওকাত হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ গাজী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগের লীগ সরকার দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন করে চলেছে। বিগত সরকারের আমলে যেসব উন্নয়ন কল্পনা করা যেত না আজ তা বাস্তবে রূপ নিয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে আছে।কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা নানা ষড়যন্ত্রে নেমেছে। তারা দেশে উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্র করেই চলেছে। আগামী নির্বাচনে আবারও দেশ নেত্রীকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নে অংশ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।