ঢাকাSaturday , 11 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা


February 11, 2023 10:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি, জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আশাশুনিতে শান্তি সমাবেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।

তিনি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিগত দিনের মত আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি জামাতের সকল অপকর্ম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আশাশুনি উপজেলায় আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বড়দল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, বড়দল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলী লিটন, শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন সানা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু রায়হান সুমন।
এদিকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা সদর ইউনিয়ন সহ বিভিন্ন ইউয়িনে পদযাত্রা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহŸায়ক স ম হেদায়েতুল ইসলাম ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের নেতৃত্বে আশাশুনি সদর ইউনিয়ন, শ্রীউলা, কুল্যা, প্রতাপনগর সহ বিভিন্ন ইউনিয়নে এ পদযাত্রা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।