ঢাকাSaturday , 11 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টে খুলনা একাদশ চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 February 2023, 22:06

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বড়দল ব্যবসায়ী সমিতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে দেবদুয়ার একাদশকে হারিয়ে খুলনা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার সকালে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে বড়দল রেড রোজ ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসাবে ফাইনাল খেলা উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ওৃ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

খেলায় টসে জিতে পাইকগাছা উপজেলার দেবদুয়ার ক্রিকেট একাদশ নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। জবাবে খুলনা ক্রিকেট একাদশ ১১৪ রানের টার্গেটে মাঠে নেমে ১৩.৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের অনিম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন আবরাহিম। আম্পায়ার ছিলেন, আবুল কালাম আজাদ ও নাসির উদ্দিন।

খেলা শেষে সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস সহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে একটি ১৮ সেফটি ফ্রিজ এবং রানার আপ দলকে একটি ১৬ সেফটি ফ্রিজ প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *