ঢাকাFriday , 10 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 February 2023, 22:33

নিজস্ব প্রতিনিধি : স্ট্রাট ফান্ড ও শেয়ার ট্রাস্টের সহযোগিতায় সুন্দরবন কোয়ালিশনের আওতায় এবং সিডিও’র বাস্তবায়নে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের মাসুদ মোড় সংলগ্ন গফুরের বাড়ি থেকে ওয়াপদা রাস্তা পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সিডিওর পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংষ্কার কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য রবিউল ইসলাম, আবিয়ার রহমান, বিকাশ মন্ডল, মুকুন্দ কুমার মন্ডল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংবাদিক রুস্তুম আলী, সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা গাজী মোস্তাক হোসেন, আহবায়ক ফজলুল হক, কর্মসূচি কর্মকর্তা মাহফুজুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক শর্মিষ্ঠা কর্মকার, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সদস্য আনিসুর রহমান মিলন, সদস্য ইসরাফিল হোসেন, সদস্য জামাল বাদশা, সিডিওর সদস্য আল মামুন, সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *