ঢাকাFriday , 10 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 February 2023, 21:29

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পাখি শিকার রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে ১০ ফেব্রæয়ারি শুক্রবার দুপুরে উপজেলার নতুন বাজার, গদাইপুর বাজার ও আগড়ঘাটা বাজারে লিফলেট বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি সিনিয়র সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, ঐশী আক্তার লিমা, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, রাবেয়া অক্তার, পরিবেশ কর্মী কার্তিক মন্ডল, কওসার আলী, শাহিনুর রহমান, তাপস দেবনাথ প্রমুখ।

পরিবেশের ভারসাম্য রায় পাখির গুরুত্ব অপরিসীম। ফসলের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে পরিবেশ কর্মীরা সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *