ঢাকাFriday , 10 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 February 2023, 21:21

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভা,কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা কমিটির মধ্য নির্বাচিত জনপ্রতিনিধির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি বিশ^জিৎ সাধু।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগৃঠনিক সম্পাদক তিলক কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন, যুবঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ। বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য বিশ^নাথ ঘোষ, এড. সোমনাথ ব্যানার্জি, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, ইন্দ্রজিত দাশ বাপী, গোবিন্দ চন্দ্র মন্ডল, নিত্যানন্দ আমীন, অসিত সেন, ইতি রাণী সরকার, বিকাশ দাস, অসীম কুমার দাস সোনা, থিউফিল গাজী, নারায়ন চন্দ্র মন্ডল, প্রভাষক বাসু দেব সিংহ, সন্তোষ পাল, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, রণজিত বৈদ্য, স্বরজিত ঘোষ, চন্দ্র কান্ত মল্লিক, বিষ্ণুপদ মন্ডল। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিলক কুমার গোস্বামী, যুবঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ এবং জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ইন্দ্রজিত দাশ বাপ্পী, দক্ষিণশ্রীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান প্রণব ঘোষ বাবলু, জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বিশাখা সাহা, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনীমা রাণী মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে জেলা কমিটির সভায় সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *