ঢাকাThursday , 9 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 February 2023, 21:25

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি জনতা ব্যাংক চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইনের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন, আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হাকিম, রাসেল সরদার, সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা আল আমিন হোসেন, রানা, চঞ্চল, সোহেল, জয়নাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *