ঢাকাWednesday , 8 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 February 2023, 22:16

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা টহল ফাঁড়ির নলবুনিয়া খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৬ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক ১ টি নিষিদ্ধ ভেশাল জাল ও ১ টি নৌকা সহ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্ব অভিযান চালিয়ে এ সকল নিষিদ্ধ কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ তাদেরকে আটক করে।

আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলা মহেশ্বরীপুর গ্রামের কামরুল ইসলাম (২৬) ও আল আমিন ওরফে হানিফ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে বুধবার সকাল ১০ টায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *