ঢাকাWednesday , 8 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর থানার নুরুল ইসলাম বাদল শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 February 2023, 22:06

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মোহাম্মাদ নুরুল ইসলাম বাদল শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল থানার জানুয়ারি মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়। সাতক্ষীরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে তার উদ্যোগে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামি, জঙ্গিদমন, নাশকতা, মাদকদ্রব্য, চোরাচালানী ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বাদলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। উল্লেখ্য, এ মাসে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও অপারেশন) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কালীগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসাদুজ্জামান,মোঃ বাবলুর রহমান খান ওসি ডিবি, জাহিদ বিন আলম ওসি ডিএসবি, সাতক্ষীরা জেলার সকল থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *