ঢাকাTuesday , 7 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ এর খেলায় এরিয়ান্স ক্লাব জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 February 2023, 20:24

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর গ্রæপ পর্বের শেষ খেলা এরিয়ান্স ক্লাব বনাম সেতু বন্ধন ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় সেতু বন্ধন ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এরিয়ান্স ক্লাব ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রান করে। দলের বলরাম সর্বোচ্চ ৪৬ রান করে। প্রতিপক্ষের মুন্না ও দিপ্ত ২টি করে উইকেট লাভ করে। জবাবে সেতু বন্ধন ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের নোমান সর্বোচ্চ ৫০ রান করে। প্রতিপক্ষের নিশিত ৪টি, লিটু ও রোয়েন ২টি কওে উইকেট লাভ করে। ফলে এরিয়ান্স ক্লাব ৮৩ রানে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে।

আগামী ১১ তারিখ থেকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১ম সেমিফাইনাল খেলা গ্রæপ এ চ্যাম্পিয়ন ইউনাইটেড ক্লাব বনাম গ্রæপ বি রানার্সআপ গণমুখী সংঘ এবং ২য় সেমিফাইনাল গ্রæপ বি চ্যাম্পিয়ন টাউন স্পোর্টিং ক্লাব বনাম গ্রæপ এ রানার্স আপ এরিয়ান্স ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *