ঢাকাWednesday , 17 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পূজাম-প পরিদর্শনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইউসুফ আব্দুল্লাহ

admin ঢাকা
আপডেট: 17 October 2018, 21:11

সমীর রায়, আশাশুনি: আশাশুনির বিভিন্ন ইউনিয়নের পূজাম-প পরিদর্শন করেছেন নর্র্দান ইউনিভার্সিটির ভিসি ও সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
বুধবার (১৭ অক্টোবর) তিনি আশাশুনি সদর ইউনিয়ন পূজাম-প, বুধহাটার মহেশ্বরকাটি পূজাম-প, উত্তর কাদাকাটি, দক্ষিণ কাদাকাটি, পূর্ব কাদাকাটি, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি, মহিষাডাঙ্গা ও শ্রীউলা ইউনিয়নের বেশ কয়েকটি পূূজাম-প পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্র্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সেই ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। ম-প পরিদর্শনের সময় প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ পূজাম-পে অনুদান প্রদান করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ সরোয়ার শেলী, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, দেবহাটার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, ব্যাংকার সাধন বিশ্বাস, আ’লীগ নেতা মজনুর রহমান, ওহিদুল ইসলাম, আব্দুল আজিজ, রেজাউল, কেন্টু প্রমুখ।
এছাড়া বিভিন্ন পূজাম-পে তার উপস্থিতিতে বক্তব্য রাখেন আশাশুনি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সেক্রেটারি রনজিত কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরুলাল সরদার, পূজা উদযাপন পরিষদ নেতা প্রভাষক রতন কুমার অধিকারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *