ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাটিবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 February 2023, 21:34

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাটিবাহী ট্রাকের ধাক্কায় প্রমিলা মÐল (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন মন্ডলের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ প্রমিলা মন্ডল বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছালে দুটি মাটিবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পালাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *