ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পিকেএসএফ এর অর্থ সহায়তা ও খাদ্য উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 February 2023, 21:32

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে পিকেএসএফ এর অর্থায়নে ৬৮০ জনকে নগদ আর্থিক সহায়তা ও ৭০ জনকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে এনজিও উন্নয়ন শোনভনালী কার্যালয় চত্বরে ইমারজেন্সি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইএপি) উন্নয়ন প্রসপারিটি প্রকল্পের আওতায় এ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মুন্সী কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক।
অনুষ্ঠানে ৬৮০ জন অসহায় ব্যক্তিকে ৬ হাজার টাকা করে ৪০ লক্ষ ৮০ হাজার টাকা এবং মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাদ্য ব্যবস্থার লক্ষ্যে ৭০ শিশুকে ২৫০০ টাকা করে ১ লক্ষ ৭৫ হাজার টাকার সমূল্যের পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *