ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৫ দফা দাবিতে সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যিান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরাদের সড়ক অবরোধ ও ক্লাস বর্জন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 February 2023, 21:28

নিজস্ব প্রতিনিধি : স্থায়ী শিক্ষক ও স্টাফ নিয়োগ, ফিল্ড ট্রেনিং চালুকরন, বিভিন্ন ল্যাব উন্মুক্তকরণ এবং সকল শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও ক্লাস বর্জন করেছে সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যিান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

রবিবার (৫ ফেব্রæয়ারী) সকাল ১০টায় সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার নলতা মেডিকেল অ্যাসিস্ট্যিান্ট ট্রেনিং স্কুলের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে সাতক্ষীরা-শ্যামনগরের আঞ্চলিক প্রধান সড়ক অবরোধ করে দু-ঘন্টাব্যাপি এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

পরবর্তিতে মোবাইল ফোনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ^াস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি তুলে নেয়। এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয়।
এ বিষয়ে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ইদ্রিস আলী মিয়া বলেন, ‘প্রতিষ্ঠানটিতে বেশকিছু সমস্যা রয়েছে। আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। এ ছাড়া পর্যাপ্ত অনুদান না পেলে আবাসিক সমস্যাসহ সরঞ্জামের ঘাটতি মেটানো সম্ভব নয়।’

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ জি এম ফারুকুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলো পূরনের আশ্বাস দিয়েছি। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।’
পরে খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *