ঢাকাSaturday , 4 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীর চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় অব্যহতি প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 February 2023, 21:29

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের কাশিমাড়ীর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচের বিরুদ্ধে দলীয় অব্যহতি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (০৪ ফেব্রæয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এর দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ভবিষ্যতে সংগঠন স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভংগ শর্ত না করার শর্তে ক্ষমা প্রদর্শন করায় দলীয় অব্যহতি আদেশ প্রত্যাহার করা হয়। তিনি গত ইউপি নির্বাচনে কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হলেও তাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়।

পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট সাধারন ক্ষমা প্রার্থনা চেয়ে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে লিখিত আবেদন করেন। এমতাবস্থায় গত বছরের ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ সাধারণ ক্ষমা প্রার্থনা করার আবেদন করেন। আবেদনটি পর্যালোচনা ও ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্রের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার অঙ্গীকার করায় ক্ষমা প্রদর্শন করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। জনপ্রিয় ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ এর বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তার কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *