ঢাকাFriday , 3 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 February 2023, 20:40

প্রেস বিজ্ঞপ্তি : নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্ম বিরোধি মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্ত ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন ও শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানীক ডারউনের বিবর্তনবাদ বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রæয়ারি) বেলা ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। মিছিলটি শহরের নবারুণ স্কুল মোড় হয়ে তুফান কো: মোড় থেকে নিউমার্কেট মোড় হয়ে আব্দুর রাজ্জাক পার্কে এসে মিলিত হয় এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি ডা: এবাদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি, মো: মুবাশশীরুল ইসলাম তকী, মাওলানা মাহমুুদুল হাসান, পাটকেলঘাটা উপজেলা সভাপতি মো: ইলিয়াস হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারি ডা: কাজী মো: ওয়েজ কুরণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *