কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির শোলকমনির খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদসহ ১টি নৌকা জব্দ করেছে বন বিভাগ। জানা গেছে গত বুধবার সকাল ৭ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফঁদ সহ নৌকা আট করা হয়।
এ সময় বন বিভগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরাগহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
