ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উচ্চ লাফে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেলেন দেবহাটার মাহি


February 2, 2023 10:07 pm
Link Copied!

দেবহাটা ব্যুরো : জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগিতা ২০২১’র উচ্চলাফ (বালিকা) দেশ সেরা হয়েছে দেবহাটার মাহি অক্তার আলো। সে উপজেলা সদরের মেহেদী হাসান সরদারের মেয়ে। ২০২১ সালে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় প্রথমে বিদ্যালয় সেরা, পরে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগ সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে দেশ সেরা এবং স্বর্ণপদক অর্জন করে। বর্তমানে সে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। মাহি আক্তার গত রবিবার (২৯জানুয়ারী) ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাত থেকে পুরুষ্কার গ্রহন করে।

মাহি তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, আমার এই সফল্য জন্য আমার মা বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমার শিক্ষক হযরত আলী স্যারের অবদান ভুলতে পারব না। স্যারের আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাকে জাতীয় পর্যায়ে উর্ত্তিণ হওয়ার জন্য সর্বচ্চ চেষ্টা করেছেন। আমি এখন বিকেএসসিতে ভর্তি হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিজেকে এগিয়ে নিতে চাই। আমি ভবিষতে বাংলাদেশ সেনা/নৌ অথবা বিমান বাহিনীতে নিজেকে নিয়োজিত করতে চাই। সে জন্য সকলের দোয়া কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।