ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2023, 21:53

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীবক্স সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনারব্রীজ গুচ্ছগ্রাম এলাকার একটি মৎস্য ঘেরে এই ঘটনা ঘটে। নিহত আলীবক্স সরদার একই এলাকার শমসের সরদারের ছেলে।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আলীবক্স সরদার স্থানীয় একটি মৎস্য ঘেরে মোটরের মাধ্যমে পানি অপসারন করে মাছ ধরছিলেন। এসময় অসাবধনতা বশতঃ মোটরের সাথে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার আগেই তিনি মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *