ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় চার দিন ব্যাপী নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2023, 21:42

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নিরাপদ খাবার প্রস্তুতি ও সেবা নিশ্চিত করার জন্য উপজেলার খাবার হোটেল ও রেঁস্তোরা মালিক ও শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৪ দিন ব্যাপী কর্মশালার সমাপণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতি ব্যাজে উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থীদেরকে নিয়ে ৪ ব্যাজে মোট ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

বৃহ:স্পতিবার দুপুর ১ টার সময় সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবর রহমান সান্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্যানেটারী পরিদর্শক রথীন্দ্রনাথ সরকার। এ সময় প্রশিক্ষণার্থীদেরকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিস্কার পরিচ্ছন্নতা বাজায় রাখা, বাঁশি ও পঁচা খাবার পরিহার করা, খবরের কাগজে খাবার বিক্রয় না করা, ভাঁজিতে হাইড্রোজেন ও সান্টু ব্যবহার না করা, ঁেপাড়া তেল ব্যবহার না করা, আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা ও খাদ্যের বিক্রয় মূল্য দৃশ্যমান স্থানে টানানোর ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সার্বিক ব্যবস্থাপনা করেন উপজেলা স্যানেটারী পরিদর্শক শফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবুল কালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *