ঢাকাSunday , 29 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুটবলার সাবিনার উদ্যোগে শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 January 2023, 23:21

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের উদ্যোগে সাতক্ষীরায় সহ¯্রাধিক শীতার্ত প্রতিবন্ধী-এতিম শিক্ষার্থী, নিঃসন্তান ও জলাবদ্ধতার ভিতরে বসবাস করা অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, সিদ্দীকীস সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বোন শিরিনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, সবুজ চুলার উদ্ধাবক মোস্তাক আহমেদ সিদ্দিকী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করে বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সাবিনা দেশের যেমন সুনাম অর্জন করেছে ঠিক সেইভাবে সাতক্ষীরার মুখ উজ্বল করেছে। তাঁর ব্যস্ততম সময়ের ভিতরেও যে, সাবিনা অসহায় মানুষদের নিয়ে ভাবে আজকের অনুষ্ঠান সেটারি প্রমাণ রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *