ঢাকাSaturday , 28 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 January 2023, 21:17

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পুলিশের আরো একটি অভিযানে ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দেবহাটা থানার এসআই শেখ গোলাম আজম ও এসআই শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার সখিপুর এলাকা থেকে ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামি সখিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও ইউপি সদস্য সাজু পারভীনের ভাই শফিউল্লাহ গাজী (৩৯)কে গ্রেফতার করে। এছাড়া আরেকটি অভিযানে গরানবাড়িয়া গ্রামের মৃত সিরাজ আলী গাজীর ছেলে আব্দুর রাজ্জাক আলী গাজী(৩৫), গ্রেফতার করে পুলিশ। সে ওয়ারেন্টভুক্ত আসামি। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করতে জানান, শনিবার আসামি-দ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *