ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় সড়ক বাতির বেহাল দশা

admin ঢাকা
আপডেট: 16 October 2018, 23:31

দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় রাতের আঁধারকে দূর করতে স্থাপন করা হয়েছে সড়ক বাতি। কিন্তু বছর পার হতে না হতেই এসব বাতির বেহাল দশার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দেয়াড়া ব্রিজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে বড় বড় স্ট্যান্ডে বাতি থাকলেও তা জ্বলছে না দিনের পর দিন। কোনোটা আবার জ্বলছে টিম টিম করে। রাত নামলেই শুরু হয় টিম টিম করে জ্বলা আলোর ভেলকিবাজি দৃশ্য। এলাকাবাসীর দাবি অতিদ্রুত এসব বাতি বদলে নতুন বাতি স্থাপন করা হোক।
দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান মিঠু বলেন, ইউনিয়নের গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তায় স্থাপিত এসব বাতি অতিদ্রুত বদলে নতুন বাতি স্থাপন করা হোক। নতুবা এলাকাবাসীর এমন ভেলকিবাজী বাতির কোন দরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *