ঢাকাThursday , 26 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 January 2023, 20:39

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানাউল্লাহ মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল সত্তার সহ বিজিবি প্রতিনিধি ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ইটভাটায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, ওভারলোড নিয়ে যানবাহন বন্ধ, অবৈধ ভাবে রেনু পোনা আমদানি না করে সরকারি ভাবে আনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সড়কের পাশে মৎস্যঘেরে ভেড়ি বাদ না দেওয়ায় সরকারি রাস্তা নষ্ট হচ্ছে, সে লক্ষে মাইকিং পরবর্তী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *