ঢাকাWednesday , 25 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে ৭টি ট্রলারসহ ৪৫ জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 January 2023, 20:22

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ টি ইঞ্জিন চালিত ট্রলার, ১৪ টি ডিঙি নৌকা, অবৈধজাল, প্রজনন মৌসুমে নিষিদ্ধ কাঁকড়া উদ্ধারসহ ৪৫ জেলেকে আটক করেছে।

জানা গেছে সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিমের টিম লিডার মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে গত ১৮ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে ট্রলার, নৌকা, অবৈধ জাল সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে ও মালামাল কোপিলমুনি শ্যালার চর, কটকা, সুপতী. চরাপুটিয়া, ঝাপসী স্টেশন ও ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটককৃত মালামাল ও জেলে আটকের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *