ঢাকাTuesday , 24 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 January 2023, 22:09

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সাতক্ষীরায় নাশকতা মামলায় পৌর মেয়রের জামিন না মঞ্জুর হওয়ায় তাকে কারাবাসে যেতে হয়। তিনি উচ্চ আদালত থেকে একটি নাশকতা মামলায় অন্তর্বতীকালিন জামিনে ছিলেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা চীফ জুডিশায়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক হুমায়ন কবির তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং পৌর বিএনপির সদস্য সচিব। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
সাতক্ষীরা আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওকালত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *