ঢাকাTuesday , 24 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পত্রদূত সম্পাদকদ্বয়কে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 January 2023, 21:55

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাতক্ষীরার পাঠক প্রিয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদকদ্বয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় পত্রদূত পত্রিকার নিজস্ব কার্যালয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি এবং উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি ও পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিকএস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক এবং দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ন সম্পাদক ও দৈনিক পত্রদূত পত্রিকার চিফ রিপোর্টার মোঃ আব্দুস সামাদ, কার্যকরী সদস্য ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার ব্যুরো চিফ শেখ রেজাউল ইসলাম বাবলু, কার্যকরী সদস্য ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, কার্যকরী সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সদস্য দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আযম খান মামুন, দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দি ডেইলি মরর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, দৈনিক মাতৃজগৎ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, নিউ এজ পত্রিকার মোঃ আতিকুজ্জামান ও মোঃ লাল্টু প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *