ঢাকাSunday , 22 January 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা


January 22, 2023 9:54 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পল্লীভবন প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরডিবি’র চেয়ারম্যান মদন সাহা অপু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও নাসিমা সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা।অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন বিআরডিবির সহ সভাপতি মফিজুর রহমান নান্নু , সমিতির সদস্য আনোয়ার হোসেন, কৃষ্ণ পদ দাস প্রমূখ। অনুষ্ঠানে ৬টি কেন্দ্রের ম্যানেজারকে পুরস্কৃত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।