ঢাকাSunday , 22 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় অগ্নিকান্ডে অসহায় ভ্যানচালকের বাড়ি ভস্মীভূত


January 22, 2023 8:41 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায় পৌরসভার ৫ নং ওয়ার্ড ফসিয়ার মহিলা কলেজের পিছনে ১নং আবাসনের পাশে আনারুল মোড়লের বাড়িতে আনুমানিক দুপুর ১২ টার সময় এলাকাবাসী ধারনা করছে বিদ্যুৎ সংযোগে সর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। বাড়ির মালিক আনারুল মোড়ল একজন ভ্যান চালক, বাড়িতে না থাকায় ও মা কাজের জন্য বাইরে যাওয়ায় বাড়িতে লোক শুন্য ছিল।

কি ভাবে আগুন লেগেছে সঠিকভাবে বাড়ির লোক জন বলতে পারছে না তবে ধারনা করছে বিদ্যুৎ সংযোগে সর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। বাড়িটি ফাঁকা হওয়ায় লোকজন আসতে আসতে বাড়িটি পুড়ে ছাঁই হয়ে যায়। এদিকে সরেজমিনে দেখা গেছে গরীব ভ্যাচালক আনারুলের বাড়িটি এবং ঘরের ভিতরে থাকা মালামাল ও আসবাবপত্র যার ক্ষতির পরিমান প্রায় ২লক্ষ টাকা। এলাকাবাসি অসহায় ভ্যানচালক আনারুলের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য এলাকা’সহ সর্বস্তরের হৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।