শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অংশিজনের বৈঠকখানায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নূরালী বিশ্বাস, সিডিওর সাধারণ সম্পাদক জি এম শাহাদাতউল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
