ঢাকাSaturday , 21 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেয়ারম্যান দিপু মাড়িয়ালা হাই স্কুলের সভাপতি নির্বাচিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 January 2023, 22:26

কামাল হোসেন, শ্রীউলা প্রতিনিধি : আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে স্কুল কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সভায় প্রতিষ্ঠাতা সদস্য আঃ হামিদ গাজী, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়ার্দ্দার, অভিভাবক সদস্য নূরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, কুতুব উদ্দীন ও হোসনেয়ারা বানু, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস হুসাইন, রুহুল আমিন ও রাবেয়া খাতুন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাইদ উপস্থিত ছিলেন।

এছাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত), বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, এসআই আবু হানিফ প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উত্থাপিত হলে বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু ও সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিলের নাম প্রস্তাব ও সমর্থন করা হলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনে প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। আবু হেনা সাকিল পেয়েছেন ৪ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *