ঢাকাThursday , 19 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 January 2023, 22:09

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের খেলা সাতক্ষীরা জেলা বনাম মাগুরা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯২ রান করে।

সাতক্ষীরা জেলার ফয়সাল ৩টি, রমজান ও ইমরান ২টি করে উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৩টি উইকেট হারিয়ে ৯৪ রান করে। দলের শাহারিয়াল আজমিন ২৩ ও রিফাত বিন আজিজ ২১ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৭ উইকেটে জয়লাভ করে। আজ সাতক্ষীরা বনাম যশোর জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *