ঢাকাThursday , 19 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 January 2023, 20:47

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ১৯ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করণীয় বিষয় সহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলার উপর আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এতে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শিকারী, আছের আলী মোড়ল, আলহাজ্ব আঃ সামাদ গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি সদর উদ্দিন আহমেদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *