ঢাকাThursday , 19 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষক শামছুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 January 2023, 20:34

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : শ্যানগরের নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শামসুল হক স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয়। এম এম আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা প্রদান করেন তার সাবেক ছাত্র ও সহপাঠীরা।

বক্তৃতা প্রদান করেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ডক্টর এ কে এম আব্দুর রহমান, ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু সালহে বাবু, ছফিরন নেছা বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম এম মমতাজ উদ্দীন, নওয়াবেকী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জুলফিকার আল মেহেদী লিটন, নওয়াবেকী বিড়ালাক্ষী ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওয়িদুজ্জামান, নকীপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল অহেদ, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার মন্ডল, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. একরামুল কবির, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ রেজাউল করিম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহŸায়ক মিজানুর রহমান লাভলু, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান সোহাগ, কারী নজরুল ইসলাম, নওয়াবেকী বিড়ালাক্ষী ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলাম জুয়েল, সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এম মইনুল ইসলাম, এছাড়াও অগণিত ছাত্র-ছাত্রী অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *