ঢাকাTuesday , 17 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ধর্ষণে অভিযুক্ত সেই শিক্ষক বহিষ্কার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 January 2023, 21:03

দেবহাটা ব্যুরো : ধর্ষণ মামলায় আটক হওয়া দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শামসুজ্জামানকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

সভায় কুলিয়া এলাহী বকস দাখিল মাদ্রাসায় নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আসাদুল ইসলামের সভাপতিত্বে ১ম মিটিং অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে বারবার ছাত্র বলাৎকারের অভিযোগ ওঠে আসছে বহু বছর ধরে। সম্প্রতি মাদ্রাসার ৪থ শ্রেণির ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। এঘটনায় গত শুক্রবার ভিক্টিমের পিতা দক্ষিন কুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামানকে গ্রেফতার করে। এঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *