ঢাকাSunday , 15 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 January 2023, 21:55

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআই ওয়ান জাহিদ বিন আলম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, আজকে যারা খেলায় অংশ নিয়েছে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। তরুন খেলোয়াড়দের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন, খেলা মাদক থেকে দূরে রাখে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলা করে দেশের সম্মান সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। উদ্বোধনি খেলায় বাগেরহাট বনাম খুলনা জেলা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *