ঢাকাSunday , 15 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বিজয় কলবর-১৯৭১ এর- উদ্বোধনী অনুষ্ঠানে জনস্রোত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 January 2023, 21:50

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বিজয় কলবর-১৯৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে সর্বস্তরের মানুষ পরিষদ প্রাঙ্গনে হাজির হতে থাকে।

বিকেল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার বিজয় কলবর-১৯৭১ এর উদ্বোধন করেন। পরবর্তিতে পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি এস, এম জগলুল হায়দার বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আগামি সংসদ নির্বাচনে অবশ্যই আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন। এ সরকারে আমলে শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে যা অন্য কোন সরকারের আমলে সম্ভব না।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার আলহাজ্জ আব্দুর রউফ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবির সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *