ঢাকাSunday , 15 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 January 2023, 21:14

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল মাঠে পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাব ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় সৈকত ফুটবল একাডেমি তালা একাদশ ও দিশা ইলেকট্রনিক্স পাটকেলঘাটা একাদশ এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ এ খেলায় সৈকত ফুটবল একাডেমি তালা একাদশ দিশা ইলেকট্রনিক্স পাটকেলঘাটা একাদশকে পরাজিত করে বিজয়ী হন। খেলাটি শাহ আলম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খুলনা প্রকৌশলি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: রফিজুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, সরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো: মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, বিটিভির সাংবাদিক মোজাফফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রব পলাশ, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজিবুদ্দৌলা, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মো: নাজমুল হক, টাটা ক্রপ কেয়ার কোম্পানির মালিক ব্যবস্থাপনা পরিচালক কেবশ সাধু, তুবা পাইপ এন্ড ফিটিংস এর ব্যবস্থাপনা পরিচালক মীর শাহিন হোসেন প্রমুখ। খেলাই রেফারির দায়িত্ব পালন করেন, সামিউল চৌধুরি, জাফরল খান চৌধুরি, বরুণ সানা ও সঞ্জয় বিশ্বাস। খেলাটির ধারাভাষ্যে ছিলেন শিক্ষক ওলিয়ুর রহমান ও ডা: আব্দুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *