ঢাকাSaturday , 14 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মোটর সাইকেলের ধাক্কায় শ্যামনগরের নওয়াবেকীতে কিশোর নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 January 2023, 23:52

মেহেদী হাসান, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেকী চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর সানা নওয়াবেকীর ফুটবল খেলোয়াড় ছিলেন আটুলিয়া ইউনিয়ন নওয়াবেকী গ্রামের মৃত মজু সানার ছেলে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানায় নওয়াবেকী চৌরাস্তায় সোলারের ব্যাটারির ব্যবসা রয়েছে মুনসুর সানার।

শনিবার বিকেল পাঁচটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চৌরাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে নেয়ার পথে মৃত্যু হয়। আরো জানা যায় একই এলাকার আব্দুস সবুর ঢালীর ছেলে সজীব (১৬) মোটরসাইকেলের চালাচ্ছিলেন, দুর্ঘটনার পর সে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *