ঢাকাFriday , 13 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হরিদাস ঠাকুর আশ্রমের নব গঠিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 January 2023, 22:56

নিজস্ব প্রতিবেদক : কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় কেঁড়াগাছির সোনাই নদীর তীরে শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি অভিষেক সভার আয়োজন করা হয়। নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও বাবলু বসুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেনাপোলের হরিদাস ঠাকুরের পাটবাড়ির সভাপতি, তাপস কুমার বিশ্বাস, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অনীত মুখার্জি, সুধাংশু শেখার হালদার, কলারোয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ পাল, ডাক্তার সুব্রত ঘোষ, অসীম ঘোষ, অমল বিশ্বাস, রনজিৎ দত্ত, মহিলা সম্পাদিকা গীতা রানী মিত্র, ইতি মজুমদার, রাম লাল দত্ত, উজ্জ্বল দাশ, রাম দাস, মিলন দত্ত, উত্তম ঘোষ, উর্জুন পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *