দেবহাটায় পূজাম-প পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি
এমএ মামুন, দেবহাটা (সদর): শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি বলেছেন, ধর্ম-মত নির্বিশেষ সকলে একসাথে উৎসব পালন করতে হবে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, তাই নিজ নিজ ধর্ম পালন করতে হবে। সাথে সাথে ধর্ম বর্ণ নির্বিশেষ একসাথে উৎসব পালন করতে হবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল ৪টা থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে ম-পের সভাপতি-সম্পাদকসহ দর্শনার্থীদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।
এসময় তিনি বহেরা সার্বজনীন দুর্গা পূজাম-প, কুলিয়া বালিয়াডাঙ্গা সর্বজনীন দুর্গাপূজা ম-প, পূর্ব কুলিয়া সর্বজনীন দুর্গাপূজা ম-প, পারুলিয়া দাশপাড়া সর্বজনীন দুর্গাপূজাম-প, জেলিয়াপাড়া সর্বজনীন দুর্গাপূজা ম-প, নোড়ারচক সার্বজনীন দুর্গাপূজা ম-প, গাজীরহাট সর্বজনীন দুর্গাপূজা ম-প পরিদর্শন করেন এবং পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আমিনুর রহমান বাবু, দেবহাটা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোমিনুর রহমান, এসএ নাসির উদ্দীন প্রমুখ।

Leave a Reply