ঢাকাThursday , 12 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 January 2023, 20:32

সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে বৃহস্পতিবার সকালে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) ইসলামি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ধুলিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের ১৬টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *